চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ পাঁচজনকে আটক করা হয়। গতকাল বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।