স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চুন, হাইড্রোজ এবং চিনি দিয়ে ভেজাল গুড় তৈরির সময় নাটোরের লালপুর থেকে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়ালিয়ার পশ্চিম কারিগরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ সময় ভেজাল ১ হাজার ৬০০ কেজি গুড়, চুন ও হাইড্রোজসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ওই এলাকার দিনারুল ইসলাম ও তার ছেলে সাদ্দাম হোসেন।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাদ জানান, খেজুরের গুড় তৈরির জন্য রস সংগ্রহ মৌসুম শুরুই হয়নি নাটোরে। অথচ নাটোরের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। এ ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে।