এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপুকুর বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।