অতিবৃষ্টি
ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে হাওরসহ নদ-নদীর পানি
বাড়ছে।
মঙ্গলবার দুপুরে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে
প্রবাহিত হয়।
পানি
উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১৬ মিলিমিটার
ও জেলার তাহিরপুর সীমান্তের লাউড়ের গড় এলাকায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
করা হয়।
এর
ফলে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং
সুরমা নদীর পানি সমতল বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৫৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণের এ ধারা অব্যাহত থাকলে আগামী দু-একদিনের মধ্যে
সুরমা নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সুনামগঞ্জ
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৬ মিলিমিটার
বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৭২ ঘণ্টা ভারী বর্ষণ অব্যাহত থাকবে।
তিনি
বলেন, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা
নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে। এতে করে জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।










