বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) প্রায় ৬ কোটি টাকায় চারটি সায়েন্টিফিক ইকুইপমেন্ট কেনার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিসিএসআইআর প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযানে নেতৃত্ব দেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। তিনি জানান, চারটি সায়েন্টিফিক ইকুইপমেন্ট কেনার জন্য আহ্বান করা টেন্ডারের ডকুমেন্ট পর্যালোচনায় দেখা যায়, সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার অসৎ উদ্দেশ্যে টেন্ডার স্পেসিফিকেশন প্রস্তুত করা হয়েছে। যে কারণে টেকনিক্যাল ইভালুয়েশনে মাত্র একটি করে দরদাতা রেস্পন্সিভ হয়েছে।













