গতকাল দুপুরে শহরের পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ)। সংগঠনটির নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, সেভ-এর ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সিদ্দিক।