সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের
স্ত্রী–সন্তান বাহরাইনে
গেছেন। আজ বুধবার (৭ আগস্ট) সকাল ছয়টার পর ঢাকা থেকে বাহরাইনে যান তারা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বণিক বার্তাকে এ খবর জানায়। সূত্র জানিয়েছে, সকাল ৬টায় গালফ এয়ারের একটি ফ্লাইট বাহরাইনের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটে সাবেক জেনারেল আজিজের স্ত্রী ও ছেলে ছিলেন। তবে তাদের সঙ্গে ছিলেন না জেনারেল আজিজ।
২০২১ সালে সেনাপ্রধানের পদ থেকে অবসরে যান জেনারেল আজিজ। এর তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।










