নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো জুকাদহ গ্রামের শিপনের মেয়ে শিমলা (৪) ও একই এলাকার রিপনের ছেলে মাঈন (৩)।

মৃত শিশুদের স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি মনেয়ারুজ্জামান জানান, খেলার সময় বাড়ির পাশে ডোবায় সবার অজান্তে পড়ে যায় দুই শিশু। এতে তাদের মৃত্যু হয়েছে।