কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা
পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল
৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম। এ ২টি
উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
৭ জন প্রার্থী।
এদিকে এ নির্বাচনে রায়পুর উপজেলায় ৭৯ কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্র
ও রামগঞ্জ উপজেলায় ১০২টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত
করেছেন স্থানীয় প্রশাসন।
এ নির্বাচনে দুটি উপজেলায় ১৮১টি কেন্দ্রে ৫ লাখ ১১ হাজার ৪৯৬ জন ভোটার
ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৪ হাজার ১১২ জন, নারী ভোটার রয়েছে ২
লাখ ৪৬ হাজার ৩৮৪ জন ভোটার রয়েছে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সবার নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।










