নাটোরে অবৈধ অস্ত্র মামলায় একজনের ১০ বছর এবং হেরোইন রাখার দায়ে অন্য একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২০ মার্চ সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের লক্ষ্মীকুল এলাকায় মহাসড়কে অভিযান পরিচালনা করে নাটোর সদর থানা পুলিশ। এ সময় মাদক ও অবৈধ অস্ত্রসহ মশিউর রহমান বাচ্চুকে আটক করা হয়। অন্যদিকে একই আদালতে অবৈধ হেরোইন রাখার দায়ে আশরাফ উদ্দিন ওরফে কলিমুদ্দিন কলিম নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।