কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ লাখ টাকা ও একটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যৌথ বাহিনী কক্সবাজার টিমের গণমাধ্যম শাখার কর্মকর্তা মেজর আরিফ শাহরিয়ার।