গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়েছেন কামরুল ইসলাম (১৮) নামে এক যুবক। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নদের কাউয়াবাধায় ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি। কামরুল উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে। স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গেছে বলে ধারণা করছেন ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া।