প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের জন্য বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান বিএনপির প্রতিনিধিরা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকাল ৫টায় দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্য প্রতিনিধিদলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।















