মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মুক্তারপুরের ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছয়টি গুদাম ও জাল তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি।
কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।










