গাইবান্ধায় ডলার প্রতারণার অভিযোগগে নুরু মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের সোনা মণ্ডলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে গতকাল তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নুরু মন্ডল সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের মৃত. আব্বাস আলীর ছেলে। সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নুরু মন্ডলের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া ডলার দিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা আদালতে বিচারধীন।
প্রতারণার অভিযোগে গ্রেফতার
গাইবান্ধায় ডলার প্রতারণার অভিযোগগে নুরু মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।










