উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে । বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কোনো কেন্দ্রেই তেমন ভোটার ছিল না। তবে বেলা ১০টার পর বৃষ্টি থামায় ভোটারা কেন্দ্রে আসতে শুরু করেছে। এতে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগতি ও কমলনগর উপজেলায় ১৪৩ টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৮৪ হাজার ৯৭২ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬০ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৮২ হাজার ৯১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।
এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।










