২০০৫ সালের ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে প্রথম ধাপে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।

এর আগে, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, শর্তসাপেক্ষে এসব প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেয়া হয়েছে।