নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র জয়ন্ত চন্দ্র দাস হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান জয়ন্ত দাসের বাবা চৈতন্য চন্দ্র দাস।