বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ পিআর বোঝে না, আগের পদ্ধতিতে নির্বাচন চায়। আজ রোববার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ভোট আর গণভোট একসঙ্গে হলে খরচ কমবে। একটি দল আগে গণভোট চায়। আগে ভোট হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা টিকতে পারবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করবে। মার্কা একটাই ধানের শীষ। মাওলানা ভাসানী আর জিয়াউর রহমানের মার্কা হল এই ধানের শীষ মার্কা।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।