মৌসুমি বায়ুর
সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। ফলে তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস
জানিয়েছে, আগামী তিন দিন এ গরম অব্যাহত থাকতে পারে।
শনিবার (৭
সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু
জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রংপুরের কয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি
হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ মনোয়ার
হোসেন জানান, শুক্রবার রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনায় বৃষ্টি হয়নি। তবে
চট্টগ্রামের কয়েক স্থানে বৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম অব্যাহত
থাকবে।
আগামীকাল বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস সিলেট ও বগুড়ায় এবং সর্বোচ্চ বৃষ্টি ছিল ৯৬ মিলিমিটার।










