দেশে চলমান পরিস্থিতিতে বিদেশে পালানোর সময় ৪ জনকে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ আগস্ট) বিজিবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে ১ জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে ২ জনকে আটক করা হয়েছে।

পাশাপাশি চলমান পরিস্থিতিতে যেন কেউ দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।