নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে গত শুক্রবার একই ইউনিটে চিকিৎসাধীন আরো দুই শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে গলিত লোহায় দগ্ধ ছয় শ্রমিকের মধ্যে চারজনই মারা গেলেন। বাকি দুজন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল মৃত দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
রূপগঞ্জে গলিত লোহায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে গত শুক্রবার একই ইউনিটে চিকিৎসাধীন আরো দুই শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে গলিত লোহায় দগ্ধ ছয় শ্রমিকের মধ্যে










