প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন।’

এর আগে সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেখা করেন বলে জানা গেছে।