চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে গতকাল পৃথক ঘটনায় পাহাড়ি ঢলের কারণে পানির স্রোতে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত আশিক দক্ষিণ ইলশা গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।