মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীসংলগ্ন বিভিন্ন চর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল ভোর থেকে বেলা ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে।