ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্ক্সবাদী)। জেলা শাখার উদ্যোগ গতকাল দুপুর ১২টায় শহরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সাম্প্রতিক গণহত্যার বিচার, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্তকারীদের প্রতিহত এবং লুটপাট, সংখ্যালঘুর ওপর হামলা বন্ধের দাবি জানান দলটির নেতারা। আন্দোলনকারী ছাত্র নেতৃত্বের মতামত ও পরামর্শক্রমে বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, পেশাজীবীদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ায়কে অভিনন্দন জানান তারা।