বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শরণখোলা উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো মধ্য নলবুনিয়া গ্রামের রহিম হাওলাদারের মেয়ে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪)।
রহিম হাওলাদার জানান, দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বিভিন্ন স্থানে তারে খোঁজাখুঁজি করা হয়েছে। এরপর প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকে ভাসমান অবস্থায় পাই। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।










