খুলনার তেরখাদা উপজেলার একটি পুকুর থেকে আড়াই মাস বয়সী যমজ দুই  বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামে খায়ের শেখের বাড়ির পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম বলেন, আড়াই মাস বয়সী দুই জমজ বোনের নাম মণি ও মুক্তা। শিশুদের মা কণা বেগম কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে। তিনি শিশুদের নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ শিশুদের দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। এ সময় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে পুকুরের মধ্যে দুই শিশুর মরদেহ দেখতে পান।