গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষের ঘটনায় আবু হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-বগুড়া মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইজিবাইক চালক আবু হোসেন পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের খাদেম হোসেনের ছেলে। আহত দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেম এম আজমিরুজ্জামান বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনার ব্যাপারটি শুনেছি।