নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার
জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিআইডব্লিউটিসির কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী
হতে হবে। বিআইডব্লিউটিসির সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব
পালন করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে,
যেকোনো অনিয়ম দূর করতে হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসি কর্মকর্তা
ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা
এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
উল্লেখ্য, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান অতিরিক্ত
সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
উপস্থাপন করেন।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত
সচিব সঞ্জয় কুমার বনিক, বিআইডব্লিউটিসির পরিচালক ও মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভাগীয়
প্রধান ও ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।










