রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সেকেন্ড হোম’ ধারণাকে সামনে রেখে সার্ভিসড অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘মায়মুনা’ চালু করেছে আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল। নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত স্বাধীনতা ও ঘরোয়া পরিবেশের সঙ্গে আধুনিক আবাসনসেবা দেয়ার লক্ষ্য নিয়ে প্রকল্পটি সাজানো হয়েছে।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে প্রকল্পটির যাত্রা শুরুর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বলেন, বাড়ি কেবল থাকার জায়গা নয়, এটি স্বস্তি, নিরাপত্তা ও আপন অনুভূতির ঠিকানা। মায়মুনার মাধ্যমে ঢাকার বসুন্ধরায় এমন একটি ‘সেকেন্ড হোম’ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে মানুষ নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা অনুভব করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিডিএলের চিফ স্ট্র্যাটেজিক অফিসার জিয়াউল হক খান এবং চিফ ট্রান্সফরমেশন অফিসার খন্দকার ইস্তিয়াক মাহমুদ।
সিপিডিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সেকেন্ড হোম ইন বসুন্ধরা’ ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠছে মায়মুনা। ঢাকায় ব্যক্তিগত প্রয়োজনে, স্বল্প সময়ের জন্য কিংবা পেশাগত ব্যস্ততার কারণে অবস্থান করতে হয়, এমন মানুষের সংখ্যা কম নয়। তাদের জন্য স্বস্তিদায়ক ও আপন পরিবেশের ঠিকানা হয়ে উঠবে প্রকল্পটি।
মায়মুনায় বসবাসের অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য করতে রাখা হয়েছে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, ছাদে বারবিকিউ আয়োজনের সুবিধা, আধুনিক জিমনেসিয়াম, গ্র্যান্ড লাউঞ্জ এবং আরবান কোর্টইয়ার্ড।
পরিকল্পিত এসব সুবিধা বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি অবসর ও বিনোদনের সুযোগ বাড়াবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি










