নাটোরের চলনবিলে শিকারির হাত থেকে রক্ষা পেয়ে মুক্ত আকাশে উড়ল ১৫টি বক পাখি। গতকাল সকালে জেলার সিংড়ার কলম মির্জাপুর গ্রামে ধানক্ষেতে পেতে রাখা দুটি খেজুর পাতার ঘরের ফাঁদসহ ১৫টি বক উদ্ধার করেন স্থানীয় পরিবেশকর্মীরা। পরে বকগুলোকে কলম ডিগ্রি কলেজ মাঠে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবীর, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী আবু বকর সিদ্দিক, পিন্স মোহাম্মদ রিপন প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গতকাল চলনবিলের কলম মির্জাপুর ধানক্ষেতে খেজুর পাতার ঘর বানিয়ে পাখি শিকার হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশকর্মীরা।










