ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রভাশালীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে তদন্ত করেছেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবির হোসেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানিয়েছেন তারা।