মুন্সিগঞ্জে ৬ হাজার ৫৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল ভোরে গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের জাটকা জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়েছে।