ঘূর্ণিঝড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে শতাধিক পরিবারের সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছে।

সোমবার গভীর রাতে ৩-৪ মিনিটের ঝড়ে তিন গ্রামের শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে আহত হন অন্তত ২০ জন ।

স্থানীয় সূত্র জানায়, ৫ মিনিটের ঝড়ে দুই শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। তিনটি গ্রামের ১৩০টি বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কৃষক ও দিনমজুর।