কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতের
ঘটনায় দুইজন
নিহত হয়েছেন। এতে
আহত হয়েছেন
আরো এক
নারী।
আজ শুক্রবার
দুপুর ২টায়
জেলার কুতুবদিয়া
আলী আকবর
ডেইল ইউনিয়নে
এ প্রাণহানির
ঘটনা ঘটে।
নিহতরা হলেন
কুতুবদিয়া আলী আকবর ডেইল পাড়ার
মৃত জাফরের
পুত্র সাহাব
উদ্দিন (৬০)
ও বালু
পরিবহনের শ্রমিক
মো. সাহাব
উদ্দিন (৪৫)।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)
ওমর হায়দার
বজ্রপাতে দুইজনের
মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করেন। তিনি
জানান, দুপুরে
আলী আকবর
ডেইল তাবেলারচর
লবণের বোটে
লবণ তুলতে
গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে
পড়ে আহত
হন সাহাব
উদ্দিন (৬০)।একই
সময় বজ্রপাতের
আঘাতে অজ্ঞান
হয়ে পড়েন
বালু পরিবহনের
দায়িত্বে থাকা
আরেক সাহাব
উদ্দিন (৪৫)।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য
কর্মকর্তা কামরুল ইসলাম উভয়কে মৃত
ঘোষণা করেন।
এর আগে
বেলা ১২টার
দিকে বজ্রপাতের
আঘাতে আহত
হয়েছেন বড়ঘোপ
জেলে পাড়ার
সুশিলা দাশ
(২৬) নামে
এক নারী। বর্তমানে
তিনি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক নারী। আজ শুক্রবার দুপুর ২টায় জেলার কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নে এ প্রাণহানির ঘটনা ঘটে।










