জামালপুরের দিগপাইতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী দিগপাইত উপশহর এলাকার করগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ও সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, জামালপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মধুপুরের দিকে যাচ্ছিল। দিগপাইত উপশহরের করগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয় ও দুজন গুরুতর আহত হন। এরপর হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

দুই থানার ওসি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।