কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালন করা হয়। দমন-পীড়ন, গুলি ও হত্যার পাশাপাশি রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার নিন্দা জানিয়ে হতাহতের প্রকৃত সংখ্যা ও নিহতদের পরিচয় প্রকাশের দাবি করে উদীচী। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন সংগঠনটির নেতারা।
প্রাণহানির প্রতিবাদে উদীচীর সমাবেশ
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।










