আজ ১১ ডিসেম্বর, টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।