কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে সৈকতের নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আপেল মাহমুদ। মঙ্গলবার সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।
তবে এখনো নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো একজন শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।










