বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল যাবেন অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে আজ বিকাল ৫টায় সরকার কতৃক ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সরকার প্রধান-এর আমন্ত্রণে দলের সিদ্ধান্ত ক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে ৫ সদস্য অনুষ্ঠানটিতে অংশ নেবেন। তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।