রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ১৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।










