কক্সবাজারের রামুতে পাহাড়ধসে সিরাজুল হক ওরফে গুরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া জনু মাতবরপাড়া ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামুর ইউএনও মো. রাশেদুল ইসলাম জানান, বৃষ্টির সময় পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন সিরাজুল। এ সময় হঠাৎ মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাহাড়ধসে মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড়ধসে সিরাজুল হক ওরফে গুরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।










