খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় পাঁচ, নড়াইলে দুই এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন।

এ সময়ে বিভাগে ১ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শীর্ষে কুষ্টিয়া। এ জেলায় সর্বোচ্চ ৬৪ জন শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬২ ও যশোরে ৪৪ জন করোনা শনাক্ত হয়েছে।

গতকাল দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ তথ্য নিশ্চিত করেন।