প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১১ জুন ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে গাইবান্ধা জেলা। ওইদিন এ প্রকল্পের আওতায় বাকি থাকা সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। তবে প্রাকৃতিক বা বিশেষ কারণে কোনো ব্যক্তি ভূমি বা গৃহহীন হলে তাদের পুনর্বাসনের আওতায় আনা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী।