প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল।

আজ শনিবার (২৪ মে) সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

বিএনপির প্রতিনিধিদলে আছেন- দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।