দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ১০ রিখটার স্কেলের ভুমিকম্প সহনীয় হবে এমন অবকাঠামো নির্মাণ করা হবে। এভাবেই ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ভুমিকম্প সহনীয় দেশে পরিণত করা সম্ভব।
আজ সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতে ঘুর্ণিঝড় মোকাবেলায় সফলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে দুর্যোগ নিত্যনৈমিত্তিক ব্যাপার। এদের কিছু দুর্যোগ প্রাকৃতিক, কিছু কৃত্রিম। প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা করা খুব কঠিন। কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে দরকার কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ। আমরা বিগত কয়েক বছরে বেশ কিছু ঘুর্ণিঝড় মোকাবেলা করেছি, সর্বশেষ ২০২০ সালে করোনাকালেও আম্ফান মোকাবেলা করেছি। এ সময় বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার সুযোগ হয়েছে। যে কারণে ঘুর্ণিঝড়ে মৃত্যু এখন শূন্যের কোঠায়। ফলে বাংলাদেশ এখন একটি ঘুর্ণিঝড় সহনীয় দেশ।
ইনস্টিটিউটের পরিচালক ড. দিলারা জাহিদের সভাপতিত্বে ‘দুর্যোগ, জলবায়ু এবং টেকসই’ শীর্ষক এ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান। পরে সন্ধ্যা পর্যন্ত ক্লাইমেট ক্রাইসিসের উপর একটা থিমেটিক সেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা জানান, বিদ্যমান তাপমাত্রা দুই ডিগ্রি কমাতে সরকার ইতোমধ্যে ডেল্টা-প্ল্যান বা ব-দ্বীপ পরিকল্পনা হাতে নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধসহ মোট ছয়টি হটস্পট নিয়ে এ পরিকল্পনা করা হয়েছে। যা বাস্তবায়ন হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা অনেক বেশি শক্তিশালী হবে।
ঢাবিতে দুর্যোগ প্রতিমন্ত্রী
২০৭১ সালের মধ্যে দেশকে ভূমিকম্প সহনীয় করার প্রত্যয়