র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর ও উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ও সিএমপিতে দায়িত্ব পালন করেন। পরে পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।