বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার। যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশী বিনিয়োগ আসবে না।’

গতকাল দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) অডিটোরিয়ামে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরসিসিআই এ মতবিনিময় সভার আয়োজন করে। আরসিসিআই সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দারসহ রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।