ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি। গতকাল শ্রমিক নেতারা জানান, পৌরসভায় আগে ১ হাজার ১৫০টি অটোরিকশার লাইসেন্স ছিল। কিন্তু এখন তারা মাত্র ৭১৩টির লাইসেন্স নবায়ন করেছে। বাকি অটোরিকশার লাইসেন্স নবায়ন না করা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, ৭১৩টির বাইরে বাকি অটোরিকশা অবৈধ। শ্রমিক সমিতির দাবি অযৌক্তিক।